শেখ হাসিনার রায় ঘিরে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, শেখ হাসিনার রায়কে ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে এবং দেশের নির্বাচনে বিলম্ব ঘটানোর ষড়যন্ত্র করছে।

রোববার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতির সংকটময় সময়ে নির্বাচিত সরকার সবচেয়ে বেশি প্রয়োজন। কিছু মহল পরিকল্পিতভাবে নির্বাচন বিলম্বিত করতে চায়। কিন্তু দেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত নির্বাচন সময়মতো আদায় করবে।

মির্জা ফখরুল আরও বলেন, একমাত্র নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টি হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে তা রুখে দেওয়ার আহ্বান জানাচ্ছি।

ফোকাস বাংলা নিউজ/ এসকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *